News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে। দেশে এখন ১২০ কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। তিনি মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এবং ওয়ার্ল্ড কমিউনিকেশন স্ট্যান্ডারাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। খুব সস্তায় মোবাইল সেট পাওয়ার পাশাপাশি বহু দূরবর্তী স্থানের সঙ্গেও মানুষ এখন সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তিনি মনে করেন।  

Releated Posts

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026

ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…

ByByNews Desk Jun 21, 2026

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top