News Flash

  • Home
  • দেশ
  • সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং
Image

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং

সিওল, ১০ অক্টোবর (হি. স.) : বৃহস্পতিবার সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করল সুইডেনের নোবেল কমিটি। ২০২৪ সালে সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং। তার গভীর কাব্যিক গদ্যে মানব মনের ভাঙাগড়া ও জীবনের ভঙ্গুরতাকে ফুটিয়ে তোলার কারণে তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শুধু দক্ষিণ কোরিয়ারই নয়, বর্তমান যুগে গোটা এশিয়ারই অন্যতম নামজাদা সাহিত্যিক হান। ৫৩ বছর বয়সি এই সাহিত্যিক ৩০ বছরেরও বেশি সময় ধরে সাহিত্য চর্চা করে আসছেন। এর আগে তাঁর বিখ্যাত উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর জন্য যৌথভাবে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরষ্কার পেয়েছেন হান।

Releated Posts

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top