News Flash

Image

পণ্য লোডিঙে এনএফ রেলের উল্লেখযোগ্য অগ্রগতি

গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তার গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রান্তীয় ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যক সামগ্রীর সময় অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করা হচ্ছে। পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে ০.৮৯১ মিলিয়ন টন বিভিন্ন পণ্য সামগ্রীর লোডিং নথিভুক্ত করেছে।

আজ এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, চলতি বছর (২০২৪)-এর সেপ্টেম্বর মাসে কিছু সামগ্রী লোডিঙের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় সংশ্লিষ্ট মাসে সিমেন্ট লোডিঙের বৃদ্ধি ঘটেছে ৮০ শতাংশ, খাদ্যশস্য লোডিঙে বৃদ্ধি ঘটেছে ১০.২ শতাংশ, সার লোডিঙে ২৩.৫ শতাংশ এবং কনটেইনার লোডিঙে ৭.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে। বিগত অর্থবর্ষের একই সময়ের তুলনায় অন্যান্য সামগ্রী যেমন, টিম্বার ও ব্যালাস্ট লোডিঙে বৃদ্ধি ঘটেছে যথাক্রমে ২৭৫ শতাংশ এবং ৪৪.৯ শতাংশ। একই সময়ে পূর্ববর্তী অর্থবর্ষের তুলনায় বিভিন্ন সামগ্রীর লোডিঙের ক্ষেত্রে ১৫২.৪ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে।

প্রেস বার্তায় মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা দাবি করেছেন, পণ্য লোডিঙে ক্রমাগত এই বৃদ্ধি অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের প্রতিফলন ঘটিয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমবর্ধমান পণ্যলোডিং ৫.৩৬৮ মিলিয়ন টনে পৌঁছে গেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৭.২ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করেছে। পণ্য পরিচালনার এই ঊর্ধ্বমুখী প্রবণতা অঞ্চলটির অর্থনৈতিক গতিশীলতার বৃদ্ধি ঘটানোর পাশাপাশি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জন্য উল্লেখযোগ্য রাজস্বও সৃষ্টি করেছে। পণ্য পরিবহণের ক্ষেত্রে যেহেতু উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত অগ্রগতি লাভ করছে, তাই নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করতে প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার ফলে ভবিষ্যতে আরও বিকাশ নিশ্চিত হবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top