কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার সপ্তমীতেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। জানা গেছে, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
তবে হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে।


















