News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন রতন টাটার
Image

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন রতন টাটার

মুম্বই, ১০ অক্টোবর (হি. স.) : ওরলি শ্মশানে বৃহস্পতিবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হল শিল্পপতি রতন টাটার । গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দেশে না থাকায় রতন টাটার শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিতও থাকবে বলে জানানো হয়েছে।

এদিন বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ ওরলির অন্ত্যেষ্টিস্থলে আনা হয় টাটার দেহ। তার আগে নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে কাচের বাক্সে রাখা ছিল তাঁর দেহ। বাক্সের উপর জড়ানো ছিল জাতীয় পতাকা। সামনে রাখা ছিল রতনের পরিচিত হাসিমুখের ছবি। এনসিপিএ লনে বহু মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় মালিককে শেষ শ্রদ্ধা জানাতে এদিন সেখানে ছিল তাঁর পোষ্য গোয়া। পথকুকুরদের জন্য রতন টাটার ভালোবাসা ছিল সুবিদিত। তাই বহু পথকুকুরকে তিনি নিয়ে এসে ‘বম্বে হাউস’-এ রাখতেন। টাটার শেষকৃত্যে এদিন শাহ ছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা থেকে দেশের বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। 

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top