কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার একদিনের কলকাতা সফরে পৌঁছেছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিমানবন্দরে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান এ রাজ্যের বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার। উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অগ্নিমিত্র পল, রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন সড়কপথেই হাওড়া যান তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতর বেলুড় মঠেও সপ্তমীর দিন পুজো পাঠ পর্বে যোগদান করেন তিনি। এরপর মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে। তারপর নিউটাউনে তিনি পৌঁছবেন। সেখানেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিদানের পরিপ্রেক্ষিতে শিক্ষা ও সংস্কৃতি জগতের প্রতিনিধিদের মুখোমুখি ও আলাপচারিতায় যোগ দেবেন তিনি।



















