News Flash

  • Home
  • দেশ
  • বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মেয়ে ও স্ত্রীর, গুরুতর আহত চিকিৎসক
Image

বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মেয়ে ও স্ত্রীর, গুরুতর আহত চিকিৎসক

বর্ধমান, ১০ অক্টোবর (হি. স.) : পথের বলি জাতীয় সড়কে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মেয়ে ও স্ত্রীর। গুরুতর আহত অবস্থায় ভর্তি চিকিৎসক। আহত চিকিৎসকের নাম কিশলয় বিকাশ নায়েক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী রাজশ্রী নায়েক (৪৭) ও মেয়ে অদ্রিলা নায়েকের(১৩)।

বৃহস্পতিবার কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের শিশু চিকিৎসক কিশলয় বিকাশ নায়েক সপরিবারে বর্ধমানে যাচ্ছিলেন। বর্ধমানের পুলিশ লাইনে ডাক্তার কিশলয় বিকাশ নায়েকের শ্বশুরবাড়ি। সপ্তমীর দুপুরে সেখানেই যাচ্ছিলেন সস্ত্রীক কিশলয় বিকাশ নায়েক। কিন্তু বর্ধমান ঢোকার আগে ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের আমড়ায় দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসকের চারচাকা গাড়ি। ডাক্তার কিশলয় বিকাশ নায়েক নিজেই কলকাতা থেকে গাড়ি চালিয়ে বর্ধমান যাচ্ছিলেন। আমড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top