News Flash

  • Home
  • দিনের খবর
  • যুবককে ‘পিটিয়ে খুন’, অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেফতার
Image

যুবককে ‘পিটিয়ে খুন’, অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেফতার

হুগলি, ৯ অক্টোবর (হি.স.): মদ খাওয়ার প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে হুগলির আরামবাগে যুবককে ‘পিটিয়ে খুনের’ অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার পঞ্চমীর রাতে ঘটনাটি ঘটে আরামবাগ পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দেবাশিস আঁশ। তাঁর বাড়ি শ্রীনিকেতন পল্লিতে। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতাকে। ধৃতের নাম হেমন্ত পাল। তিনি বহুদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদ করতেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হন। এর আগেও তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ নানা অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে আরামবাগ পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দেবাশিসের ভাগ্নে সায়নের সঙ্গে অভিযুক্ত হেমন্তের বচসা হয়। অভিযোগ, মদ খেয়ে গালিগালাজ করছিলেন তিনি। তারই প্রতিবাদ করেন সায়ন। তা থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার পরই হেমন্ত এবং তাঁর দুই সঙ্গী অচিন্ত্য, স্বর্ণদীপ প্রতিহার মারধর করেন সায়নকে।

খবর পেয়ে সায়নের মামা ঘটনাস্থলে আসেন। কেন তাঁর ভাগ্নেকে মারধর করা হচ্ছে তারই প্রতিবাদ করেছিলেন দেবাশিস। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই দেবাশিসের উপর চড়াও হন হেমন্ত এবং তাঁর সঙ্গীরা। প্যান্ডেলের বাঁশ ও রড দিয়ে মারধর করা হয় দেবাশিসকে। তার পর তাঁকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালান অভিযুক্তেরা।

এর পরে তাঁকে উদ্ধার করে টোটোয় করে আরামবাগ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তখন দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। দেবাশিসের পরিবার এবং এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Releated Posts

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top