News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসকে কখনওই সমর্থন নয়, জানিয়ে দিলেন ফারুখ আব্দুল্লাহ
Image

সন্ত্রাসকে কখনওই সমর্থন নয়, জানিয়ে দিলেন ফারুখ আব্দুল্লাহ

শ্রীনগর, ৯ অক্টোবর (হি.স.): আমরা কখনওই সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং করবও না। জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুখ আব্দুল্লাহ। পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রসঙ্গে ফারুখ আব্দুল্লাহ বলেছেন, “জম্মুতে কারা ঘৃণার জন্ম দিয়েছে, কংগ্রেস কি তা করেছে? স্বরাষ্ট্রমন্ত্রীও এসেছেন, প্রধানমন্ত্রীও এসেছেন, তাদের অনেক মন্ত্রী ঘৃণা তৈরি করতে এসেছেন… আমরা কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং কখনওই করব না।”জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৫ জন মনোনীত বিধায়কের বিষয়ে বুধবার ফারুখ আব্দুল্লাহ বলেছেন “ভারতের সংবিধানের অধীনে, এমনটা করা যায় না। ক্ষমতায় আসা সরকার বিধায়কদের মনোনীত করে। আমরা সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ব এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী আমাদের আবেদন শুনবে এবং আমাদের ন্যায়বিচার দেবে।”

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top