News Flash

  • Home
  • দিনের খবর
  • বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে : মায়াবতী
Image

বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে : মায়াবতী

লখনউ, ৯ অক্টোবর (হি.স.): হরিয়ানায় বহুজন সমাজ পার্টি (বিএসপি) ভরাডুবির পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে। মায়াবতী বলেছেন, “বিএসপি-আইএনএলডি জোট কয়েকটি আসন ছাড়া এই (জাট) সম্প্রদায়ের ভোট পায়নি। তাঁদের বর্ণবাদী মানসিকতার কারণে, জাট সম্প্রদায় বিএসপি প্রার্থীদের মোটেও ভোট দেয়নি। যেখানে, বিএসপি-র দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে। চৌতালা পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে, তাঁদের সাথে যুক্ত জাট সম্প্রদায়ের ভোটের সুফল বিজেপিতে গিয়েছে।”মায়াবতী আরও বলেছেন, “গতকাল হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনী ফলাফলে আমাদের দলের অবস্থা সম্পর্কে, আমি বলতে চাই, হরিয়ানা একটি কৃষি-ভিত্তিক রাজ্য। কৃষির সঙ্গে সম্পর্কিত লোকজন, বিশেষ করে জাট সম্প্রদায়, কৃষক বিরোধীদের সঙ্গে খুশি হয়নি। রাজ্য ও কেন্দ্রের নীতি ও কাজে তাঁরা এখনও খুশি নয়…তাই জাট সম্প্রদায়ের বেশিরভাগ ভোট কংগ্রেসের কাছে যায়, তাই এই সম্প্রদায়ের ভোট পায়নি বিএসপি-আইএনএলডি জোট।”

Releated Posts

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top