News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় জোরদার টক্কর; বিজেপি এগিয়ে ৪৭টি আসনে, কংগ্রেস ৩৬টিতে
Image

হরিয়ানায় জোরদার টক্কর; বিজেপি এগিয়ে ৪৭টি আসনে, কংগ্রেস ৩৬টিতে

চন্ডীগড়, ৮ অক্টোবর (হি.স.): কংগ্রেসকে পিছনে ফেলে হরিয়ানায় এগিয়ে গেল বিজেপি। ভোটগণনায় এখনও পর্যন্ত ইঙ্গিত, বিজেপি এগিয়ে রয়েছে ৪৭টি আসনে। ভোটগণনার প্রথম দু’ঘণ্টায় সংখ্যাগরিষ্ঠতার নম্বর এই প্রথম বার স্পর্শ করল বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। হরিয়ানায় নির্দল প্রার্থী এগিয়ে ৫টি আসনে, আইএনএলডি ও বিএসপি একটি করে আসনে এগিয়ে রয়েছে।বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি এগিয়ে রয়েছেন লাডওয়া থেকে। বিজেপির অনিল ভিজ পিছিয়ে রয়েছেন অম্বালা ক্যান্টনমেন্ট থেকে। গণনাপর্বের প্রাথমিক পর্যায়ে এগিয়ে থাকলেও বর্তমানে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের কুস্তিগীর প্রার্থী বিনেশ ফোগাট। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপিন্দর হুডা এগিয়ে রয়েছেন গরহি সম্পলা-কিলই থেকে। প্রাথমিক গণনায় মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে ছবি। কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে। কখনও বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top