News Flash

  • Home
  • দিনের খবর
  • আকাশ আংশিক মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Image

আকাশ আংশিক মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): পুজোর আনন্দ এবার মাটি করতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। তবে স্বস্তির বিষয় হল যে, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। জেলার সব জায়গায় বৃষ্টিও হবে না। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১০ অক্টোবর, সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। ১১ অক্টোবর, অষ্টম-নবমীতে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার দু’-এক জায়গায় ওই দিন হালকা বৃষ্টি হতে পারে। আগামী শনিবার, দশমীর দিন দক্ষিণের সব জেলার দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার, একাদশীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ওই দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top