নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের ভোটগণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। হরিয়ানায় ভোট হয়েছে এক দফায়। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। হরিয়ানার ২২টি জেলায় মোট গণনাকেন্দ্রের সংখ্যা ৯৩টি। ভোটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৩ দফায়। এবার অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট-উৎসবে শামিল হয়েছেন জম্মু ও কাশ্মীরের জনসাধারণ। ফলাফল কি হয়, তা জানা যাবে মঙ্গলবারই। জম্মু ও কাশ্মীরেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। মঙ্গলবার হরিয়ানার ৯০টি বিধানসভা আসন এবং জম্মু ও কাশ্মীরের সমস্ত ২০টি জেলার ৯০টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ণয় হচ্ছে।

হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভোটগণনা শুরু, কঠোর সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত
Releated Posts
ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…
তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…
মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…
বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪
পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…


















