News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থিতিশীল সরকারের জন্য ভোট দেওয়ায় জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন : মেহবুবা মুফতি
Image

স্থিতিশীল সরকারের জন্য ভোট দেওয়ায় জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন : মেহবুবা মুফতি

শ্রীনগর, ৮ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে এবার জোট সরকার গড়তে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস। এ জন্য ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহবুবা মুফতি বলেছেন, “আমি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বকে তাঁদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাই। স্থিতিশীল সরকারকে ভোট দেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরের জনগণকেও অভিনন্দন জানাই। যদি এটি একটি স্পষ্ট জনাদেশ না হয়, তাহলে কেউ ভাবত যে কিছু দুষ্টুমি হতে পারে।”পিডিপি প্রধান মেহবুবা মুফতি আরও বলেছেন, “আমি মনে করি জনগণ একটি স্থিতিশীল সরকার চেয়েছিল এবং তাঁরা ভেবেছিল যে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস তা দিতে পারে এবং বিজেপিকে দূরে রাখতে পারে।”

Releated Posts

‘কাইজেন’ নীতিতে বদলেছে ভারতের অর্থনীতির ডিএনএ, জাপানি বিনিয়োগকারীদের আহ্বান মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): গত ১২ বছরে জাপানের ‘কাইজেন’ (নিরবচ্ছিন্ন উন্নতি) নীতি অনুসরণ করে ভারতের অর্থনীতির ‘ডিএনএ’ বদলে…

ByByNews Desk Jul 2, 2026

ভারত-জাপান সম্পর্কের নতুন অধ্যায়: প্রযুক্তি, প্রতিরক্ষা, বিনিয়োগ ও জ্বালানিতে একাধিক ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই: ভারত-জাপান বার্ষিক সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জাপানের প্রথম…

ByByNews Desk Jul 2, 2026

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 2, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top