News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য কাজ করেছে বিজেপি, প্রতিক্রিয়া রবীন্দর রায়নার
Image

জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য কাজ করেছে বিজেপি, প্রতিক্রিয়া রবীন্দর রায়নার

জম্মু, ৮ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রবল আশাবাদী বিজেপি নেতা রবীন্দর রায়না। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য কাজ করেছে বিজেপি। দল ৩০-৩৫টি আসনে জয়লাভ করবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে এদিন সকালে মহাযজ্ঞ করেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি তথা নওশেরা আসনের বিজেপির প্রার্থী রবীন্দর রায়না। পরে রবিন্দর রায়না বলেছেন, “আমরা আত্মবিশ্বাসী, বিজেপি এবং সমর্থক দলগুলি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচনে জিতবে। আমরা ৩০-৩৫টি আসন জিতব।” রবিন্দর রায়না আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য কাজ করেছে বিজেপি। আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচনে জিতব। এ বিষয়ে আশাবাদী। আমরা ৩০-৩৫টি আসন জিতব… .বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীরাও জয়ী হবেন।”

Releated Posts

‘কাইজেন’ নীতিতে বদলেছে ভারতের অর্থনীতির ডিএনএ, জাপানি বিনিয়োগকারীদের আহ্বান মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): গত ১২ বছরে জাপানের ‘কাইজেন’ (নিরবচ্ছিন্ন উন্নতি) নীতি অনুসরণ করে ভারতের অর্থনীতির ‘ডিএনএ’ বদলে…

ByByNews Desk Jul 2, 2026

ভারত-জাপান সম্পর্কের নতুন অধ্যায়: প্রযুক্তি, প্রতিরক্ষা, বিনিয়োগ ও জ্বালানিতে একাধিক ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই: ভারত-জাপান বার্ষিক সম্মেলন উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, জাপানের প্রথম…

ByByNews Desk Jul 2, 2026

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 2, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top