News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০ বছরে হরিয়ানার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে বিজেপি : নায়াব সিং সাইনি
Image

১০ বছরে হরিয়ানার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে বিজেপি : নায়াব সিং সাইনি

কুরুক্ষেত্র, ৮ অক্টোবর (হি.স.): বিগত ১০ বছরে হরিয়ানার উন্নয়নের জন্য অনেক কাজ করেছে বিজেপি। ভোটগণনার সকালে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেছেন, “বিজেপি সমাজের সমস্ত শ্রেণীর জন্য সততার সঙ্গে কাজ করেছে। আমাদের সরকার হরিয়ানার উন্নয়নে কাজ করে যাবে এবং বিজেপি তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠন করবে, বিজেপি সততার সাথে কাজ করেছে, যেখানে কংগ্রেস অনেক দুর্নীতি করেছে।” হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং লাডওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নায়াব সিং সাইনি মঙ্গলবার সকালে কুরুক্ষেত্রের সৈনি সমাজ ধর্মশালায় পৌঁছন। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে, বিগত ১০ বছরে বিজেপি সরকারের কাজগুলির ফলস্বরূপ, আমরা তৃতীয়বার হরিয়ানায় সরকার গঠন করব। হরিয়ানায় আমাদের সরকার পরিষেবা চালিয়ে যাবে। কংগ্রেস ক্ষমতার জন্য কাজ করে, বিজেপি কাজ করে সেবার জন্য।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top