News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনা শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন
Image

হাইলাকান্দিতে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনা শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন

হাইলাকান্দি (অসম) ৭ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়  ২০২৫ ২৬ অর্থবছরে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনা শীর্ষক একদিনের একটি ওয়ার্কশপ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিপারে অবস্থিত স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর এক্সটেনশন সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই ওয়ার্কশপটির  উদ্বোধন করেন জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর। উদ্বোধনী ভাষণে সিইও রণজিৎ কুমার লস্কর সংবিধানের ১১ অনুচ্ছেদে বর্ণিত ২৯ টি বিষয় সম্পর্কে ন্যস্ত তালিকার উপর আলোকপাত করেন। তিনি ২০২৫ -২৬ অর্থবছরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সঙ্গে  সমন্বয় সাধন করে সরকারি গাইডলাইন অনুযায়ী পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে সবার প্রতি আবেদন জানান।। এক্সটেনশন ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সঞ্জীব কুমার সিনহা স্বাগত ভাষনে বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করেন। ওয়ার্কশপে । এক্সটেনশন ট্রেনিং সেন্টারে দুজন ফ্যাকাল্টি মেম্বার পুষ্পাঞ্জলি শর্মা, সন্দীপ রুদ্র পাল এবং গ্রামীণ জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র কুমার দে প্রাসঙ্গিক বিষয়ের উপর আলোকপাত করেন। এতে অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার,গ্রাম পঞ্চায়েত সচিব গ্রামের জীবিকা মিশনের ডিপিএম এবং এ ডি পি এম সহ মোট ২৬ জন কর্মকর্তা অংশ নেন।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top