News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র বিতরণ করলেন মেয়র
Image

দুঃস্থ পরিবারের হাতে বস্ত্র বিতরণ করলেন মেয়র

আগরতলা, ৭ অক্টোবর: আজ পুর নিগমের ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন তাদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।  

এদিন আগরতলা পুর নিগমের ৩৫ এবং ৩৬ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে এবং তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। 

এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক কুমার মজুমদার বলেন, শারদ উৎসবে মা-বোনেদের মুখে হাসি ফোটাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তাদের এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল অংশের জনগণকে গরীব বংশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আবেদন জানিয়েছেন। সর্বোপরি শারদ উৎসব আনন্দ উল্লাসে কাটুক সেই প্রত্যাশা করেছেন মেয়র।

Releated Posts

পুজোর চাঁদা আদায়ে জুলুমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিধায়ক বিরজিৎ সিনহার

আগরতলা, ৭ অক্টোবর: কৈলাসহরসহ গোটা ত্রিপুরায় ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এবার পুজোর…

ByByReshmi Debnath Oct 7, 2026

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি নেতার দোকান, সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আগরতলা, ৭ অক্টোবর: সোনামুড়া নগর পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির এক সক্রিয় সদস্য। অভিযোগ, সোনামুড়া গোমতী নদীর…

ByByReshmi Debnath Oct 7, 2026

উদয়পুরে বিজেপির সেবা জ্যোতি পদযাত্রা, উন্নয়নমূলক প্রকল্পের প্রচার

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে বুধবার উদয়পুরে…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

বছরের পর বছর বেহাল রাস্তা, অবশেষে মিলল পাকা রাস্তা

আগরতলা, ৭ অক্টোবর: দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি পেলেন আমবাসা পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top