News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা
Image

আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা

করিমগঞ্জ (অসম) ৭ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় এক আদেশ যোগে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে পাথারকান্দির চক্র আধিকারিকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে, বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনমনে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনমনে শান্তি সম্প্রীতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা এই নিষেধাজ্ঞা অনুসারে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজারিছড়া পুলিশ স্টেশন এলাকায় বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ।পাশাপাশি অনুমতি ছাড়া কোন ধরনের আন্দোলন কার্যসূচি যথা- বনধ, রেলী, স্ট্রাইক, ধর্ণা, প্রদর্শন ইত্যাদি করা নিষিদ্ধ। আদেশে কোন ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক অথবা কোন সন্দেহজনক বস্তু নিয়ে চলাফেরা নিষিদ্ধ। এতে অবৈধ যানবাহনের বে-আইনি পার্কিং ও যান বাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। আদেশে বিনা অনুমতিতে লাউড স্পিকার অথবা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। তবে এই আদেশ কর্ত্যব্যরত রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মী এবং জরুরিকালীন পরিষেবা যথা- অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই আদেশ তাৎক্ষণিক ভাবে বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top