News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে এই বছর গ্রেপ্তার ২৫৬ অবৈধ অনুপ্রবেশকারী
Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে এই বছর গ্রেপ্তার ২৫৬ অবৈধ অনুপ্রবেশকারী

মালিগাঁও, ০৬ অক্টোবর, ২০২৪: অবৈধ অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি ও রোহিঙ্গা) শনাক্তকরণের ধারাবাহিক লড়াইয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) জানুয়ারী থেকে সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে তল্লাশি চালানোর সময় ২৫৬ জন অনুপ্রবেশকারী এবং ১৮ জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে।
২১ সেপ্টেম্বর, ২০২৪-এর একটি ঘটনায়, আগরতলার আরপিএফ টিম আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নিয়মিত তল্লাশি চালায়। তল্লাশির সময় তারা সন্দেহভাজন নাগরিকত্বের ১১ জন ব্যক্তিকে (০৪ জন মহিলা ও ০৭ পুরুষ) স্টেশন চত্তরে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের পরিচয়ের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। পরে তারা স্বীকার করে যে বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং ট্রেনের মাধ্যমে মুম্বাই ও আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরে ধৃত সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে অফিসার ইন-চার্জ/গভর্মেন্ট রেলওয়ে পুলিশ/আগরতলার হাতে তুলে দেওয়া হয়।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দ্বারা স্টেশন এবং ট্রেনে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখার জন্য নিয়মিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনা ধরনের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে বিভিন্ন স্তরে মোতায়েন করা আরপিএফ কর্মীরা খুব সতর্ক হয়ে থাকে।

Releated Posts

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026

আন্তঃরাজ্য বাস চলাচল স্বাভাবিক রাখতে নাগা-কুকি সম্প্রদায়কে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৫ আগস্ট (আইএএনএস): ইম্ফল-দিমাপুর-গুয়াহাটি জাতীয় সড়ক-২ (NH-2) দিয়ে আন্তঃরাজ্য গণপরিবহণ পরিষেবার নির্বিঘ্ন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করায়…

ByByNews Desk Aug 25, 2026

পাঁচ দফা দাবিতে কেএসইউকে আলোচনায় আমন্ত্রণ মেঘালয় সরকারের: মুখ্যমন্ত্রী

শিলং, ২৫ আগস্ট (আইএএনএস): খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে…

ByByNews Desk Aug 25, 2026

শিলং হিংসা: চতুর্থ কেএসইউ নেতাকে গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৪

গুয়াহাটি, ২৫ আগস্ট (আইএএনএস): শিলংয়ে গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর কালো পতাকা নিয়ে বাইক র‍্যালিকে কেন্দ্র…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top