News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে নকশালবাদের অবসান ঘটবেই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই
Image

ছত্তিশগড়ে নকশালবাদের অবসান ঘটবেই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

রায়পুর, ৫ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ে নকশালবাদের অবসান ঘটবেই, আত্মবিশ্বাসের সঙ্গে রীতিমতো জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এনকাউন্টারে ৩১ জন মাওবাদীর মৃত্যু প্রসঙ্গে শনিবার মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন, “আমাদের বাহিনী বিরাট সাফল্য অর্জন করেছে। ৩১ জন নকশাল নিহত হয়েছে এবং এবার আমাদের বাহিনী ২৯-এর আগের রেকর্ড ভেঙেছে। তাই, আমরা আমাদের বাহিনীকে অভিনন্দন জানাই, তাঁদের সাহসিকতাকে অভিনন্দন জানাই এবং অবশ্যই একদিন এমন আসবে যেদিন নকশালবাদের অবসান ঘটবে এবং ছত্তিশগড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।” উল্লেখ্য, নকশাল পুনর্বাসন নীতির অধীনে শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই নকশাল-আক্রান্ত পরিবারের ৭০ জন নির্ভরশীলকে সরকারি নিয়োগপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), তেন্দু পাতা বোনাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে তহবিল, কিষাণ ক্রেডিট কার্ড এবং অন্যান্য জিনিসগুলিও সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল।

Releated Posts

প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 2, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…

ByByNews Desk Jul 2, 2026

রাজস্থানে আইএসআই-এর অর্থ জোগান চক্রের সন্দেহভাজন এজেন্ট গ্রেফতার, গুপ্তচরবৃত্তির অর্থ লেনদেনের সূত্র উদ্ঘাটনের দাবি সিআইডির

জয়পুর, ২ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য অর্থ লেনদেনের একটি সন্দেহভাজন নেটওয়ার্কের হদিস পাওয়ার দাবি করেছে…

ByByNews Desk Jul 2, 2026

সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…

ByBySandeep Biswas Jul 1, 2026
Scroll to Top