ওয়াশিম, ৫ অক্টোবর (হি.স.): ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বানজারা সম্প্রদায়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, শিল্প হোক অথবা ঐতিহ্য, আধ্যাত্মিকতা হোক অর্থবা ব্যবসা-বাণিজ্য বানজারা সম্প্রদায়ের মানুষ অসামান্য অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহারাষ্ট্রের ওয়াশিমে একটি অনুষ্ঠান থেকে প্রায় ২৩ হাজার কোটি টাকার কৃষি ও পশুপালন সেক্টরের বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর বানজারা সম্প্রদায়ের নাম ও গর্ব পুনরুদ্ধার করা ভারত সরকারের দায়িত্ব ছিল। যাইহোক, কংগ্রেস সরকার বানজারাদের মূলধারার সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করেছিল। প্রধানমন্ত্রী এদিন বানজারা সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, “বানজারা হেরিটেজ মিউজিয়ামের জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। যাঁদের কেউ গুরুত্ব দেয়নি, মোদী তাঁদের আরাধনা করে। আমাদের বানজারা সম্প্রদায় ভারতের সামাজিক জীবনে এবং ভারতের নির্মাণ যাত্রায় একটি বিশাল ভূমিকা পালন করেছে। আমাদের বানজারা সম্প্রদায় এমন অনেক সাধক দিয়েছেন যারা ভারতের আধ্যাত্মিক চেতনায় অপরিমেয় শক্তি দিয়েছেন।”

ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বানজারা সম্প্রদায় : প্রধানমন্ত্রী
Releated Posts
প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পে চুক্তি ভারত-জাপানের, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম যৌথ উন্নয়ন (কো-ডেভেলপমেন্ট) প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি…
বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, ফল ৩ আগস্ট
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের তিনটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন…
রাজস্থানে আইএসআই-এর অর্থ জোগান চক্রের সন্দেহভাজন এজেন্ট গ্রেফতার, গুপ্তচরবৃত্তির অর্থ লেনদেনের সূত্র উদ্ঘাটনের দাবি সিআইডির
জয়পুর, ২ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য অর্থ লেনদেনের একটি সন্দেহভাজন নেটওয়ার্কের হদিস পাওয়ার দাবি করেছে…
সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান
নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…


















