News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর মামলা: ঘুমন্ত অবস্থায় নির্যাতিতার চোখে চশমা কেন, প্রশ্ন শীর্ষ আদালতের
Image

আর জি কর মামলা: ঘুমন্ত অবস্থায় নির্যাতিতার চোখে চশমা কেন, প্রশ্ন শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে সোমবার স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। নির্যাতিতার চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। তা দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ঘুমন্ত অবস্থায় কীভাবে এটি হল?  

সিবিআই-এর স্টেটাস রিপোর্টে খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি উল্লেখ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে। সিবিআই তদন্ত চলুক। খুন ও  ধর্ষণের ঘটনা এবং আর্থিক দুর্নীতি দু’টি বিষয়েই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। রিপোর্ট বলছে, নির্যাতিতা চশমা এবং চুরি পরেছিলেন, সেই কারণেই ক্ষত অনেক বেশি হয়েছে। একজন যখন ঘুমিয়ে ছিলেন তখন কীভাবে এটি  সম্ভব? মৃতদেহ চশমা পরা অবস্থায় পাওয়া গেল কী করে, প্রশ্ন করেন প্রধান বিচারপতি। আইনজীবী জানান, সিজার লিস্ট অনুযায়ী মৃতদেহের পাশে চশমা ভাঙা অবস্থায় পড়েছিল।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top