News Flash

  • Home
  • দেশ
  • ডিএসপি হাসপাতালের মেডিসিন স্টোরে আগুন
Image

ডিএসপি হাসপাতালের মেডিসিন স্টোরে আগুন

দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বর(হি.স.): আগুন ভষ্মিভুত হাসপাতালে মেডিসিন স্টোর। রবিবার রাতে ঘটনাকে ঘিরে বিস্তর রহস্যের দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে রাষ্ট্রায়ত্ত সেইলে  দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিএসপি কর্তৃপক্ষ। ঘটনায় জানা গেছে, রবিবার গভির রাতে ডিএসপি হাসপাতালের মেডিসিন স্টোরে আচমকা আগুন লেগে যায়। সোমবার সকালে কর্মীরা এসে দেখেন, মেডিসিন স্টোরের ভিতরে সব পুড়ে গিয়েছে। খবর পেয়ে হাসপাতালের পদস্থ আধিকারিকেরা দৌড়ে আসেন। আসে দমকলের ইঞ্জিনও। দেখা যায়, কম্পিউটার থেকে শুরু করে জরুরী সামগ্রী সব পুড়ে গিয়েছে। এছাড়া মুল্যবান ওষুধ নষ্ট হয়েছে। জানা গেছে, হাসপাতালের ওই স্টোরটি সংস্কার কাজ হয়েছে। আর তাতেই রহস্যের দানা বেঁধেছে। হাসপাতালে নিরাপত্তা রক্ষী, কর্মী, ডাক্তার সবসময়ের আনাগোনা। তারপরও আগুন লাগল অথচ ঘটনার সময় নেভানোর কোন উদ্যোগ নেওয়া হল না? সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন,” গোটা ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। চরম অব্যাবস্থা। দ্রুত আগুন নেভানো হয়নি। পর্যাপ্ত কর্মী নেই। এখন রোগীর পরিবারের হয়রানির শিকার হতে হবে।” কংগ্রেসের আইএনটিইউসি নেতা রজত দিক্ষিত বলেন,” ঘটনাস্থল ঘরে রাখা হয়েছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। কেন এমন হল, তা জানতে আমরা আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছি। গোটা ঘটনাটি রহস্যে মোড়া।” মূলত ওই স্টোর থেকে রোগিরা ঔষধ সংগ্রহ করেন। সোমবার সকালে হাসপাতালের রোগীদের ঔষধ অন্যত্র নেওয়ার নির্দেশিকা জারি হয়। স্টিল টাউনশিপের এ- জোন ও বি-জোনের স্থানীয় ডিএসপি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে ওষুধ সংগ্রহ করতে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের দরুণ আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডিএসপি কর্তৃপক্ষ।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top