News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় প্রতিদ্বন্দিতাকারী সমস্ত ছোট দলের রিমোট বিজেপির হাতে : রাহুল গান্ধী
Image

হরিয়ানায় প্রতিদ্বন্দিতাকারী সমস্ত ছোট দলের রিমোট বিজেপির হাতে : রাহুল গান্ধী

আম্বালা, ৩০ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় প্রতিদ্বন্দিতাকারী সমস্ত ছোট দলের রিমোট কন্ট্রোল বিজেপির হাতে। চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার হরিয়ানার আম্বালায় এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “এখানে পরিবর্তন হবে, কিন্তু যখন দিল্লিতে সরকার আসবে, আমি জানতে চাইবো কত টাকা গরীবদের পকেটে যাচ্ছে, এখানে যে ছোট দলগুলি আছে (হরিয়ানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে), তারা বিজেপির দল। তাদের রিমোট কন্ট্রোল বিজেপির হাতে। লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এটা আদর্শের লড়াই। একদিকে ন্যায়বিচার, অন্যদিকে অন্যায়…এটা মোদীজির সরকার নয়। এটা আদানির সরকার। আমরা হরিয়ানায় আদানিজির মতো মানুষের সরকার চাই না। আমরা হরিয়ানায় কৃষক ও দরিদ্রদের সরকার চাই।”রাহুল গান্ধী আরও বলেছেন, “মহিলা শক্তি যোজনার আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ২০০০ টাকা জমা দেওয়া হবে। এলপিজি সিলিন্ডার ৫০০ টাকায় দেওয়া হবে। আমরা সামাজিক সুরক্ষার জন্য পুরানো পেনশন স্কিম পুনরায় কার্যকর করব এবং প্রতি মাসে ৬০০০ টাকা বিধবা, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে… গ্যারান্টিযুক্ত এমএসপি দেওয়া হবে। “

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top