News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে তোপ অমিত শাহের, উপর্যুপরি বিঁধলেন মল্লিকার্জুন খাড়গে-কেও
Image

কংগ্রেসকে তোপ অমিত শাহের, উপর্যুপরি বিঁধলেন মল্লিকার্জুন খাড়গে-কেও

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কেও তোপ দেগেছেন অমিত শাহ। রবিবার জম্মু ও কাশ্মীরে এক নির্বাচনী জনসভায় খাড়গে বলেছিলেন, আমরা জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব। আমার ৮৩ বছর বয়স, এত তাড়াতাড়ি আমি মারা যাব না, প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে সরানো পর্যন্ত আমি বেঁচে থাকব।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের সমালোচনা করে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “তিক্ত প্রদর্শনে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অকারণে প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে টেনে এনেছেন, এই বলে যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই তিনি মারা যাবেন। এটা শুধু দেখায় যে, কংগ্রেসের লোকজন প্রধানমন্ত্রী মোদীর প্রতি কতটা ঘৃণা এবং ভয় করে, তাঁরা প্রতিনিয়ত তাঁকে নিয়ে ভাবছে। খাড়গেজির স্বাস্থ্যের জন্য মোদীজি প্রার্থনা করেন, আমি প্রার্থনা করি এবং আমরা সকলেই প্রার্থনা করি, তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন পান। তিনি যেন বহু বছর বেঁচে থাকেন।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top