News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীর বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পড়ে মৃত্যু হুগলির পর্যটকের
Image

কাশ্মীর বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পড়ে মৃত্যু হুগলির পর্যটকের

হুগলি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : কাশ্মীর বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পড়ে গিয়ে মারা গেলেন হুগলির পর্যটক দেবব্রত ঘোষ। বছর ৬১ বয়সি এই ব্যক্তি হুগলির দাতপুর থানার মাকালপুর পঞ্চায়েতের বাসিন্দা। শনিবার তাঁর মরদেহ এসে পৌঁছোয় বাড়িতে।

ঘোড়ায় চেপে ঝর্ণার ধারে ছবি তোলার সময় হঠাৎই ঘোড়া থেকে গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বীজ ব্যবসায়ী ছিলেন দেবব্রত ঘোষ। বিভিন্ন শস্য বীজ বিক্রির দোকান রয়েছে শিবাইচন্ডী স্টেশনের কাছে। বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীর ঘুরতে যান গত রবিবার। শুক্রবার পহেলগাঁও-এ মনোরম দৃশ্য মোবাইল বন্দি করছিলেন। ঘোড়ার উপরে উঠে বসে ঝর্ণার সামনে তার একটি ছবি তুলে দিতে বলেন ঘোড়া সাওয়ারিকে। সেই সময় অন্যমনস্কভাবে ঘোড়ার পিঠ থেকে সোজা পড়ে যান ঝর্ণার মধ্যে। প্রায় ৬০ ফুট নিচে পাথরে ধাক্কা খেয়ে তিনি পড়েন। তাঁর মাথায় চোট লাগে। সঙ্গীরা উদ্ধার করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ে বিবাহিতা। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন।মৃতের পরিবারের পাশে থাকার জন্য পোলবা-দাদপুর ব্লক প্রশাসন থেকে শুক্রবার সন্ধ্যায় একটি মেইল করা হয় মাকালপুর গ্রাম পঞ্চায়েতকে। শনিবার দমদম এয়ারপোর্ট থেকে কফিনবন্দী মৃতদেহ এসে পৌঁছায় তাঁর বাড়িতে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top