News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে নির্বাচনী প্রস্তুতি নির্বাচন কমিশনের, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর
Image

মহারাষ্ট্রে নির্বাচনী প্রস্তুতি নির্বাচন কমিশনের, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শুক্রবার ও সে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যবেক্ষণ করলো। নির্বাচনী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, “মহারাষ্ট্রে ২৮৮টি নির্বাচনী এলাকা রয়েছে, যার মধ্যে তফসিলি জাতি নির্বাচনী এলাকা ২৫ এবং তফসিলি উপজাতি নির্বাচনী এলাকা হল ২৯টি। মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ ২৬ নভেম্বর শেষ হচ্ছে, তাই তার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজ্যে মোট ভোটার হল ৯.৫৯ কোটি, এর মধ্যে পুরুষ ভোটার ৪.৫৯ কোটি এবং মহিলা ভোটার ৪.৬৪ কোটি। ১৮-১৯ বছর বয়সী প্রথমবারের ভোটাররা বেশ উৎসাহব্যঞ্জক, প্রায় ১৯.৪৮ লক্ষ।”দুই নির্বাচন কমিশনার— জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন রাজীব কুমার। আগামী ২৬ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সেখানে বিধানসভা ভোট হবে। সে ক্ষেত্রে অক্টোবরে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটপর্ব শেষ হলেই দেশের দ্বিতীয় বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top