সোনিপত, ২৮ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার সোনিপতে আতসবাজির কারখানায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৩ জন। শনিবার সোনিপতের খারখোদা এলাকার রিধাউ গ্রামে অবস্থিত বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আর তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের।ওই গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বাজি তৈরির কারখানা চলছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৭ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে এবং তাদের রোহতকের পিজিআইএমএস-এ রেফার করা হয়েছে। গ্রামের বাসিন্দা রাজেশ বলেছেন, শনিবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়। কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটার পর গ্রামবাসী হতবাক হয়ে যায়। বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ১০ জন কাজ করছিলেন।

হরিয়ানার সোনিপতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ৩ জনের
Releated Posts
শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত
রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…
ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক
ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…
ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…
অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি
নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…


















