News Flash

  • Home
  • দেশ
  • শ্রেষ্ঠ গুণমান সম্পন্ন যোগাযোগের জন্য পরিচিত উত্তর প্রদেশ : যোগী আদিত্যনাথ
Image

শ্রেষ্ঠ গুণমান সম্পন্ন যোগাযোগের জন্য পরিচিত উত্তর প্রদেশ : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ব পর্যটন দিবসের হার্দিক শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে তিনি জোর দিয়ে বললেন, শ্রেষ্ঠ গুণমান সম্পন্ন যোগাযোগের জন্য পরিচিত উত্তর প্রদেশ। শুক্রবার সকালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমি অত্যন্ত খুশি যে, ভারতের আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থানগুলি শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, সমগ্র বিশ্বকে পর্যটনের দৃষ্টিকোণ থেকে আকর্ষণ করতে সফল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, গত বছর ৪৬ কোটিরও বেশি পর্যটক উত্তর প্রদেশের ধর্মীয়, আধ্যাত্মিক এবং ইকো-ট্যুরিজম অথবা ঐতিহ্যগত পর্যটনের স্থানগুলি পরিদর্শন করেছেন। এই পর্যটকরা উত্তর প্রদেশে শুধুমাত্র পর্যটনের জন্য আসেননি, তাঁরা রাজ্যে কর্মসংস্থান তৈরিতেও একটি প্রধান ভূমিকা পালন করেছেন।”মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, এখন উত্তর প্রদেশ নিজস্ব মানসম্পন্ন যোগাযোগের জন্য পরিচিত – তা সড়ক যোগাযোগ হোক অথবা ট্রেন সংযোগ কিংবা বিমান যোগাযোগ ও জলপথ যোগাযোগ, আমাদের কাছে এই সবই এখন উপলব্ধ আছে। আমি প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ সম্পর্কেও মনে করিয়ে দিতে চাই, যা ২০২৫ সালের মকর সংক্রান্তিতে শুরু হবে এবং ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা বিশ্বাস করছি, সমগ্র বিশ্ব থেকে ৪০ কোটি ভক্ত আসবেন।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top