News Flash

  • Home
  • প্রধান খবর
  • উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে প্রয়াস রেলের, কামরা বৃদ্ধির সঙ্গেই বাড়ছে ট্রেন পরিষেবা
Image

উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে প্রয়াস রেলের, কামরা বৃদ্ধির সঙ্গেই বাড়ছে ট্রেন পরিষেবা

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কিছু দিন পরই উৎসবের মরশুম শুরু হচ্ছে দেশে, ওই সময়ে যাত্রীদের অত্যধিক ভিড় বাড়বে সমস্ত ট্রেনে। যাত্রীদের সুবিধার্থে তাই এবার বিশেষ প্রয়াস নিচ্ছে ভারতীয় রেল। বিভিন্ন ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ট্রেন পরিষেবাও বাড়ানো হচ্ছে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই উৎসবের মরশুমে ১০৮টি ট্রেনে জেনারেল কোচ বাড়ানো হয়েছে। ছট পুজো এবং দীপাবলিতে বিশেষ ট্রেনের জন্য ১২,৫০০টি কোচ মঞ্জুর করা হয়েছে। ২০২৪-২৫ সালে, এখনও পর্যন্ত মোট ৫,৯৭৫টি ট্রেনকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি পুজোর ভিড়ের সময় ১ কোটিরও বেশি যাত্রীদের বাড়ি যেতে সুবিধা প্রদান করবে। ২০২৩-২৪ সালে উৎসবের মরসুমে মোট ৪,৪২৯টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top