News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় দুর্নীতি সমাপ্ত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ
Image

হরিয়ানায় দুর্নীতি সমাপ্ত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ

আম্বালা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় দুর্নীতি সমাপ্ত করার কাজ করেছে বিজেপি। শুক্রবার হরিয়ানার আম্বালায় এক নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছেন, “আগে এখানে হুডা সাহেবের সরকার ছিল, তখন ৩ডি-এর ব্যাপক প্রভাব ছিল – ডিলার, দালাল এবং দিল্লির জামাই। এই ৩ডি এখানে সরকার চালাত। কিন্তু, বিজেপি দুর্নীতির অবসান ঘটিয়েছে।”

অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী হলেন মিথ্যা বলার মেশিন। তারা বলছে কৃষকদের এমএসপি দেবে। আরে, রাহুল বাবা, তোমাদের দেওয়ার মতো কিছু অবশিষ্ট থাকলে তো দেবে। হরিয়ানায় নায়েব সিং সাইনির আগমনের পর, বিজেপি সরকার এমএসপিতে ২৪টি ফসল কিনছে। আপনাদের সরকার যখন এখানে ছিল তখন বাজরা কিনত না, ৩০ শতাংশ ধান এবং ৫০ শতাংশ গম কিনত। আমরা বাজরার এমএসপি দ্বিগুণ করেছি এবং গমের ৭৫ শতাংশ বৃদ্ধি করেছি। এখন আমি বলছি আগামী মরসুমে ৩১০০ টাকায় ধান কেনার কাজ বিজেপি করবে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top