News Flash

  • Home
  • দেশ
  • হাথরাসে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে খুনের ঘটনায় ধৃত ৫, একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের
Image

হাথরাসে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে খুনের ঘটনায় ধৃত ৫, একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

হাথরাস, ২৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে কালা জাদু প্রাণ কেড়ে নিল একটি শিশুর। স্কুলে সমৃদ্ধি ও খ্যাতি আনার জন্য কালা জাদুর আচারের অংশ হিসাবে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ। গত ২৩ সেপ্টেম্বর ছাত্রাবাসের ঘরে তিনজন মিলে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে। স্কুলের মালিকও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই খুনের ঘটনায় ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম – রামপ্রকাশ সোলাঙ্কি, দিনেশ বাঘেল, যশোধন সিং ওরফে ভগত জি, লক্ষ্মণ সিং এবং বীরপাল সিং ওরফে বীরু।পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ৬ সেপ্টেম্বর অন্য একটি ছেলেকেও খুন করার চেষ্টা করেছিল। তবে, ছেলেটি পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। পরে ছেলেটির ডাক্তারি পরীক্ষায় শ্বাসরোধের লক্ষণ পাওয়া গিয়েছে। এরপর ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় শ্রেণীর এই শিশুকে খুন করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top