News Flash

  • Home
  • প্রধান খবর
  • পূর্ব দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু আইনজীবীর, তদন্ত শুরু পুলিশের
Image

পূর্ব দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু আইনজীবীর, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): ফের হিট এন্ড রান মামলা! এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি। বুধবার রাতে পূর্ব দিল্লির গাজীপুর এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মোটরবাইক আরোহী এক ব্যক্তি। মৃত ব্যক্তি পেশায় আইনজীবী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম – মিথলেশ চৌবে (৪০)। তিনি কাডকাডুমা আদালতে প্র্যাকটিস করতেন।বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ওই আইনজীবী। বুধবার রাতে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top