হাওড়া, ২৬ সেপ্টেম্বর (হি.স.): কিছু দিন পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার আগে তালা ঝুলল হাওড়ার ভারত জুটমিলে, আচমকাই কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। বৃহস্পতিবার সকালে দাসনগর এলাকার ওই জুটমিলে কাজে গিয়ে গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেখতে পান শ্রমিকেরা। তার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিলেন কর্তৃপক্ষ। তার প্রতিবাদ করার জন্যই আলোচনা না করে জুটমিলে তালা ঝুলিয়ে দেওয়া হল। বৃষ্টি মাথায় নিয়েই এদিন সকালে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জুটমিলে ৫০০ জনেরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। পুজোর আগে কাজ হারিয়ে বিপদের মুখে পড়েছেন ওই শ্রমিকেরা।

তালা ঝুলল হাওড়ার ভারত জুটমিলে, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















