News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুবলদহে বন্যা পরিস্থিতির মোকাবিলায় মাধবডিহি থানার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Image

সুবলদহে বন্যা পরিস্থিতির মোকাবিলায় মাধবডিহি থানার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পূর্ব বর্ধমান, ২৬ সেপ্টেম্বর(হি.স.): পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বড়ৈনান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির কারণে অসহায় মানুষের পাশে দাঁড়াল মাধবডিহি থানার পুলিশ প্রশাসন। ডিভিসি থেকে জল ছাড়ার ফলে এবং নিম্নচাপের কারণে টানা বৃষ্টির জন্য পূর্ব বর্ধমানের বহু এলাকা জলে ডুবে গেছে। কোথাও এক হাঁটু, আবার কোথাও এক গলা জল জমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার কারণে এলাকার কাজকর্মও আপাতত বন্ধ হয়ে গিয়েছে।

এই কঠিন পরিস্থিতিতে সুবলদহ গ্রামে প্রশাসনের তরফে ফ্লাড সেন্টারগুলোতে আশ্রয় নেওয়া মানুষরা বাড়ি ফিরে গেলেও তাদের জীবনযাপন এখনও স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ সুপার আমানদ্বীপের নেতৃত্বে, মাধবডিহি থানার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চাল, ডাল, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ কর্মীরা।

এছাড়াও, জমা জলের কারণে যাতে সাপের উপদ্রব না হয়, তার জন্য কার্বলিক এসিড ছড়ানো হয়। পুলিশ সুপার আমানদ্বীপ জানান, ভবিষ্যতে আবারও যদি প্রয়োজন পড়ে, তাহলে তারা এই এলাকার সাধারণ মানুষের পাশে থাকবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, এসডিপিও অভিষেক মন্ডল এবং মাধবডিহি থানার ওসি অনুপ দে সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।

বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকার মানুষজন এখনও চরম দুর্দশায় রয়েছেন, এবং প্রশাসনের এই ত্রাণ সহায়তা তাদের কাছে স্বস্তি বয়ে এনেছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top