News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্মহীন প্রায় ৬০০ শ্রমিক, ভারত জুট মিল বন্ধে বাড়ছে অসন্তোষ
Image

কর্মহীন প্রায় ৬০০ শ্রমিক, ভারত জুট মিল বন্ধে বাড়ছে অসন্তোষ

হাওড়া, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পুজোর মুখে হাওড়ার দাসনগরের ভারত জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে “সাসপেনশন অফ ওয়ার্ক” নোটিশ ঝুলছে। এই খবর পাওয়ার পর তারা গেটের সামনে ক্ষোভ প্রকাশ করেন।

কর্মচারীদের অভিযোগ, তাঁত বিভাগের শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছিল। সাধারণত, দুটি তাঁত মেশিন চালানো হলেও, তাদের চারটি মেশিন চালানোর জন্য চাপ দেওয়া হয়। তারা এই বাড়তি কাজ করতে অসম্মতি জানালে, ম্যানেজমেন্ট এবং রাজ্যের শাসকদলের ইউনিয়নের তরফ থেকে চাপ বাড়তে থাকে। গতকাল তাঁরা ম্যানেজমেন্টের কাছে এ বিষয়ে প্রতিবাদ জানান, যার ফলস্বরূপ বৃহস্পতিবার মিলের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

মিল কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাঁত বিভাগের কর্মীরা বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও উৎপাদনের দিকে যথেষ্ট নজর দেননি, যার ফলে অন্য বিভাগগুলির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে মিলের কাজ আপাতত বন্ধ থাকবে এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিল চালু হবে না।

পুজোর আগে এই আকস্মিক পরিস্থিতিতে শ্রমিকরা উদ্বিগ্ন। তাদের পরিবার নিয়ে কিভাবে এই পরিস্থিতি সামলাবেন, তা বুঝে উঠতে পারছেন না। শ্রমিকরা চান যে মিল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান করে মিল পুনরায় চালু করুক।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top