News Flash

  • Home
  • দেশ
  • মালদায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Image

মালদায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মালদা, ২৫ সেপ্টেম্বর(হি.স.): পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক কলেজ ছাত্র। বুধবার মালদার চাঁচল থানার মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তর দিনাজপুরের ইটাহার থানার ময়না চেকপোস্ট এলাকার বাসিন্দা, ১৯ বছরের আবুল হাসানের।

আবুল হাসান চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল এবং চাঁচল-২ নম্বর ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, যার কেন্দ্র পড়েছিল হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে। সকালে বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার সময়, মালতীপুর এলাকায় তার বাইকের সঙ্গে আরেকটি বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আবুল হাসান ছিটকে ডাম্পারের চাকার নিচে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি, ডাম্পার চালক ও ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top