News Flash

  • Home
  • দেশ
  • রানাঘাটের ১১২ ফুট উঁচু দুর্গা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাই কোর্টের
Image

রানাঘাটের ১১২ ফুট উঁচু দুর্গা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): নদিয়ার রানাঘাটে ১১২ ফুটের দুর্গা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। অভিযোগ, পুলিশ সেই পুজোর জন্য অনুমতি দেয়নি। তাই অনুমতি চেয়ে পুজো কমিটির তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সেই মামলাতে এ বার জেলাশাসককে সিদ্ধান্ত নিতে বলল হাই কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে নদিয়ার জেলাশাসককে ১১২ ফুটের দুর্গাপ্রতিমা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আদালতের নির্দেশ, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট জেলাশাসককে। তাঁর সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী শুনানি হবে। ওই দিন বিকেলেই আবার মামলাটি শুনবে আদালত।

এ বছর রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সঙ্ঘ ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি বলে অভিযোগ। পুজো উদ্যোক্তাদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম জানান, প্রায় ৫০ বছর ধরে ওই ক্লাব দুর্গাপুজো করছে। কোনও বছর অনুমতি নিয়ে সমস্যা হয় না। এ বছর ১১২ ফুটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে। যা নজির গড়তে পারে।

প্রতি বারের মতো গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তাঁরা কোনও সিদ্ধান্ত জানাননি। আবার, কর্তৃপক্ষ কোনও আপত্তিও করেননি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মণ্ডপের জন্য অনুমতি দেওয়া উচিত নয় বলার পরেই পুলিশ গিয়ে প্যান্ডেল তৈরিতে বাধা দেয়। ওই পুজো দেখতে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও আসতে পারেন জানিয়েছেন উদ্যোক্তাদের আইনজীবী।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top