News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় রাজ্য স্কুল ক্রীড়ার কাবাডি প্রতিযোগিতার আসর চলছে
Image

বিলোনিয়ায় রাজ্য স্কুল ক্রীড়ার কাবাডি প্রতিযোগিতার আসর চলছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। স্কুল স্তরীয় অনূর্ধ্ব ১৭ কাবাডি প্রতিযোগিতার আসর হলেও উৎসাহ উদ্দীপনায় কোনও ঘাটতি নেই। অনূর্ধ্ব ১৭ রাজ্য স্তরীয় স্কুল ক্রীড়ার কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে আজ, বুধবার থেকে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও পরবর্তী খেলা গুলো আগামীকাল ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে প্রতিযোগিতার সূচি তৈরি করা হয়েছে। বিলোনিয়া দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য মন্ত্রিসভার সদস্য শুক্লা চরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক মালাইফ্রু মগ, জিলা সভাধিপতি দীপক দত্ত এবং অন্যান্য আধিকারিক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। রাজ্যের সব কটি জেলা থেকে ১৬০ জন খেলোয়াড় ও অফিসিয়াল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ‌ আনুষ্ঠানিক উদ্বোধনের পর খোয়াই ও সিপাহীজলা জেলা দল উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top