News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফার্মাসিস্টগণ চিকিৎসক ও রোগীদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন: মুখ্যমন্ত্রী
Image

ফার্মাসিস্টগণ চিকিৎসক ও রোগীদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ ফার্মাসিস্টগণ স্বাস্থ্য পরিষেবা প্রদানে দায়বদ্ধভাবে কাজ করে চলছেন। আজ আগরতলার অভয়নগরস্থিত রিপস্যাট কলেজ প্রাঙ্গণে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। 

মুখ্যমন্ত্রী এদিন রিপস্যাট কলেজের ৪০ শয্যাবিশিষ্ট ছাত্রী আবাসেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ফার্মাসিস্টদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফার্মাসিস্টগণ চিকিৎসক ও রোগীদের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন। 

মুখ্যমন্ত্রী বলেন, রিপস্যাট রাজ্যের একটি গর্বের প্রতিষ্ঠান। এখানে রাজ্যের ছেলেমেয়েদের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরাও পড়াশোনা করছে। ফলে এই প্রতিষ্ঠানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যও লক্ষ্য করা যায়। রিপস্যাটের উন্নয়নে রাজ্য সরকারও সচেষ্ট রয়েছে। এই প্রতিষ্ঠানের পড়াশোনার গতি আরও বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ফ্যাকাল্টি নিয়োগের জন্যও স্বাস্থ্য দপ্তরকে বলা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগে ফার্মাসিস্টের বিভিন্ন কোর্সের পড়াশোনা করার জন্য রাজ্যের ছেলেমেয়েরা বহিরাজ্যে ছুটে যেত। বর্তমানে রাজ্যের ছেলেমেয়েরা রিপস্যাটেই বি- ফার্ম, ডি-ফার্ম, এম-ফার্ম কোর্সে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দায়িত্বভার গ্রহণ করার পর বলেছিলেন উত্তর পূর্বাঞ্চলকে যদি উন্নত না করা যায়, তবে দেশের উন্নয়নও সম্ভব নয়। এই দৃষ্টিভঙ্গি নিয়েই প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের প্রধান শর্তই হলো শান্তি। আর শান্তি-শৃঙ্খলা না থাকলে কোন দেশ বা রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত হতে পারে না। বিগতদিনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সব সময়ই সন্ত্রাসবাদী কার্যকলাপে জর্জরিত ছিল। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের ফলেই বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী আখ্যা দিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে তার বাস্তবায়ন করেছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীদিনে স্বাস্থ্যক্ষেত্রে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ফার্মাসিস্টদের প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে রিপস্যাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর (ডা.) ঋষিরাজ ছেত্রী বলেন, প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়। এবছর বিশ্ব ফার্মাসিস্ট দিবসের মূল ভাবনা হচ্ছে-‘ফার্মাসিস্ট: মিটিং গ্লোবাল হেলথ্ নিডস্’।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডা. হরপ্রসাদ শর্মা, ত্রিপুরা হেলথ্ সার্ভিসের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত। অনুষ্ঠানে রিপস্যাটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫,০০১ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানমঞ্চে রিপস্যাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখ্যমন্ত্রীর হাতে উক্ত টাকার চেক তুলে দেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top