News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহ শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার এক ছাত্রী, মামলা 
Image

গৃহ শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার এক ছাত্রী, মামলা 

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: গৃহ শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছে ১২ বছর বয়সী ছাত্রী। ওই ঘটনায় ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এমনটাই অভিযোগ তুলে ওই ছাত্রীর পিতা তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৃষ্ণপুর বিধানসভা এলাকার ১২ বছর বয়সী এক নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরেই একই এলাকার সাগর দাস নামের এক যুবকের কাছে প্রাইভেট টিউশন পড়তে যেত। ওই নাবালিকা কন্যার পিতার অভিযোগ, প্রাইভেট টিউশন পড়ানোর সময় ওই গৃহ শিক্ষক সাগর দাস নাকি ওই নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় খারাপ ভাবে স্পর্শ করতেন। যদিও ভয়ে ওই নাবালিকা কন্যা প্রথমে পরিবারের লোকজনদের কিছু না বললেও, পরবর্তীতে পরিবারের লোকজনেরা গোটা বিষয়টি সম্পর্কে ওই নাবালিকার কাছ থেকে অবগত হয়ে আজ থেকে প্রায় তিন দিন পূর্বে তেলিয়ামুড়া থানার পুলিশের দ্বারস্থ হয় এবং গৃহ শিক্ষক সাগর দাসের বিরুদ্ধে নাবালিকার পিতা তেলিয়ামুড়া থানায় শ্লীলতা হানির অভিযোগ জানায়।

ওই গৃহ শিক্ষক সাগর দাসের পিতা বিষ্ণু দাস মন্ত্রী বিকাশ দেববর্মা ঘনিষ্ঠ কৃষ্ণপুর বিধানসভার একজন বিজেপি নেতা। ওই নাবালিকার পিতার অভিযোগ, বর্তমানে বিজেপি নেতা বিষ্ণু দাস নাকি নাবালিকা শ্লীলতা হানির অভিযুক্ত তার পুত্রকে নিয়ে ‘গা’ ঢাকা দিয়েছে। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top