News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গার জলস্তর বৃদ্ধি, মুর্শিদাবাদে জলমগ্ন একাধিক এলাকা
Image

গঙ্গার জলস্তর বৃদ্ধি, মুর্শিদাবাদে জলমগ্ন একাধিক এলাকা

মুর্শিদাবাদ, ২৫ সেপ্টেম্বর(হি.স.) : মুর্শিদাবাদে গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে জেলার বিভিন্ন অঞ্চলে জল ঢুকে পড়েছে। বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, শামসেরগঞ্জ এবং ফারাক্কার বিস্তীর্ণ এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একদিকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে, অপরদিকে বৃষ্টির কারণে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর বিদেশ পান্ডে জানিয়েছেন যে, আপ ইস্টিম থেকে আসা জল এই মুহূর্তে ব্যারেজের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের মাধ্যমে ডাউনস্ট্রিমে বাড়তি জল ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। এর ফলে গঙ্গার ডাউনস্ট্রিমের ধারে অবস্থিত গ্রামগুলোতে জল ঢোকার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, গঙ্গার জলস্তর হঠাৎ করেই বাড়তে শুরু করেছে, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top