জলপাইগুড়ি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেছেন, এই বন্যা মেন মেড। এবার বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্ত দাবি করেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি।সোমবার সকালে জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মুজমদার বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একই কথা বলেন, এই বন্যা মেন মেড। মানবসৃষ্ট বন্যা মোকাবেলায় তিনি কী উদ্যোগ নিয়েছেন?… তারা কিছুই করেনি…অর্থের অভাবে পশ্চিমবঙ্গ সরকার বাঁধের কোনও মেরামত কাজ করেনি…তাঁরা বলছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও টাকা পাইনি, তাঁরা কি নিজেদের দিক থেকে কোনও উদ্যোগ নিয়েছে?” আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনায় সুকান্ত মজুমদার বলেছেন, “সিবিআই ঘটনার তদন্ত করছে। যে কোনও তদন্ত নির্ভর করে প্রমাণের প্রাপ্যতার উপর। প্রমাণ পাওয়া না গেলে কোনও সংস্থাই বিচার দিতে পারে না… দুর্নীতির ঘটনায় , দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমি মনে করি তদন্ত সঠিক পথেই চলছে।”

বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি, তোপ সুকান্ত মজুমদারের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















