News Flash

  • Home
  • প্রধান খবর
  • দার্জিলিংয়েও তীব্র গরম, দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেন না পর্যটকেরা
Image

দার্জিলিংয়েও তীব্র গরম, দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেন না পর্যটকেরা

দার্জিলিং, ২৩ সেপ্টেম্বর (হি.স.): শরৎকালে সমতলের মতো হাঁসফাঁস করা গরম পাহাড়েও। সকালে ‘হিমের পরশ’ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গলদঘর্ম পরিস্থিতি দার্জিলিং শহরে। গরমের জন্য পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। বিকেলের পর ভিড় বাড়ছে ম্যাল-সহ শহরের অন্যত্র।

দার্জিলিংয়ে দিনের বেলায় শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়ে। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। গত কয়েক দিন ধরে পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে।

আবহাওয়া দফতর বলছে, ক্রমশ উষ্ণতা বাড়ছে পাহাড়ে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি— কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি তো কোথাও ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরের শেষে দিকে পাহাড়ে শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু শরতে পাহাড়বাসীর মধ্যে শুরু হয়েছে ফ্যান, এসি কেনার ধুম।

Releated Posts

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top