News Flash

  • Home
  • প্রধান খবর
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চার কুখ্যাত চোরকে গ্রেফতার করল রাধ কিশোর পুর থানার পুলিশ
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চার কুখ্যাত চোরকে গ্রেফতার করল রাধ কিশোর পুর থানার পুলিশ

উদয়পুর (ত্রিপুরা), ২৩ সেপ্টেম্বর (হি.স.) : চুরি যাওয়া মালপত্র সহ চার কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে গোমতী জেলার রাধ কিশোর পুর থানার পুলিশ। আরও কয়েকজনের নামধাম জানা গিয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর দুপুর নাগাদ উদয়পুর মধ্যপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক তুলসী দাস মোদক বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চোরের দল তাঁর বাড়িতে প্রবেশ করে এক লক্ষ আট হাজার টাকা নগদ ও বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। রাধা কিশোর পুর থানায় মামলা হয়। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস নিজে উদয়পুর, কাঁকড়াবন, মেলাঘর সহ বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়।

গতকাল গভীর রাতে পুলিশ খবর পেয়ে কাঁকড়াবন থানাধীন জামজুরি এলাকায় দুলাল মিয়ার বাড়িতে হানা দেয়। তার বাড়িতে অবৈধভাবে বাংলাদেশের কুমিল্লা থেকে আগত রুবেল মিয়া সহ থানায় নিয়ে আসা হয় তাকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ রবিবার গভীর রাতে শালগড়া হদ্রা থেকে বিল্লাল হোসেন নামে আরেকজনকে নিয়ে আসা হয় থানায়। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিছু টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। চুরি করা স্বর্ণের জিনিসগুলি উদয়পুরে সেন্ট্রাল রোডের স্বর্ণ ব্যবসায়ী অভিনন্দন জুয়েলার্সের কাছে বিক্রি করত।

রাধা কিশোরপুর থানা ওসি আরও জানান পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের আটক করা সম্ভব হবে। একমাস আগে এরকম আরেকটা চোর চক্রকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। তারা এখনো জেলে আছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top