News Flash

  • Home
  • প্রধান খবর
  • জল কমলেই সমীক্ষা করার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

জল কমলেই সমীক্ষা করার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): “জল কমলেই সমীক্ষা করা হবে”। সোমবার প্রশাসনিক সভায় আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে মমতা বলেন, ‘‘আমরা এখন ২৪ ঘণ্টা বন্যা পরিস্থিতির উপর নজর রাখি। সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমরা অনেকগুলো বন্যা সেন্টার তৈরি করেছি। কিন্তু তাতেও বাঁধ মানছে না। বাঁধ ভাঙছে। দরকার হলে স্কুলগুলোকে কীভাবে কাজে লাগাতে পারি তা দেখতে হবে। পূর্ত দফতরকে বলা হয়েছে যে সব রাস্তা ভেঙেছে, তা সমীক্ষা করে দেখতে। ডিসেম্বরে ১১ লক্ষ পাকা বাড়ি করার জন্য যে টাকা সরকার ছাড়বে। পঞ্চায়েত দফতরকেও বলা হয়েছে জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ করে।’’

এদিন প্রশাসনিক বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আবারও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থা করার জন্য বলব। আমি চাষি ভাই-বোনেদের চিন্তা করতে বারণ করব।’’

নবান্ন জানানোর পরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা নিজেদের মধ্যে বৈঠক করেন। তড়িঘড়ি ডাকা এই প্রশাসনিক বৈঠকটি হয় জেলাশাসকের কনফারেন্স হলে।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top