News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের নিরলস প্রচার এবং সক্ষমতার জোরেই বিনিয়োগ আসতে চলেছে, দাবি মমতার
Image

রাজ্যের নিরলস প্রচার এবং সক্ষমতার জোরেই বিনিয়োগ আসতে চলেছে, দাবি মমতার

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কলকাতায় মার্কিন বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের নিরলস প্রচার এবং সক্ষমতার জোরেই ‘গ্লোবাল ফাউন্ডারিজ’এর এই বিনিয়োগ আসতে চলেছে কলকাতায়।

আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হওয়ার কথা এই প্রকল্পের। এই ঘোষণা হতেই উচ্ছ্বসিত  মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এই সঙ্গে মমতা জানিয়েছেন, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে এই মার্কিন বিনিয়োগ কলকাতায় এল, সেই যাত্রাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে কলকাতায় এই প্রকল্প এল, সেই যাত্রার কাহিনী নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

তিনি দাবি করেছেন, গত বছরের গোড়ার দিকে, রাজ্য আই টি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল বেশ কিছু শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করে। কারণ কোভিড অতিমারীর পরে চিপ-ডিজাইন এবং প্যাকেজিং স্টার্টআপগুলি বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়। এই বছর, রাজ্য সরকারের তত্ত্বাবধানে গ্লোবাল ভিএলএসআই কনফারেন্স ২০২৪য়ে অংশ নিয়েছিল সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় সংস্থাগুলো।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top