কল্যাণী, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কল্যাণীতে রেললাইনের ধার থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় আরও এক ব্যক্তিকেও উদ্ধার করেছে কল্যাণী জিআরপি। সোমবার সকালে শিয়ালদহ-রানাঘাট শাখায় কল্যাণী স্টেশনের রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদেরকে উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্তে কল্যাণী রেল পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁরা গুরুতর জখম হন, পরে একজনের মৃত্যু হয়। সমস্ত দিক খতিয়ে দেখছে রেল পুলিশ।

কল্যাণীতে রেললাইনের ধারে মৃতদেহ উদ্ধার, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















