News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ি থানায় ‘থানা শুদ্ধিকরণ’ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার
Image

শিলিগুড়ি থানায় ‘থানা শুদ্ধিকরণ’ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার

শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : গঙ্গা জল ও ঝাড়ু হাতে থানা শুদ্ধিকরণে নামলো বিজেপি মহিলা মোর্চা। সোমবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি থানার সামনেও এই কর্মসূচি গ্রহণ করেন তারা।

রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।এই সমস্ত ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে থানা শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা।এদিন ঝাড়ু হাতে, গঙ্গাজল ছিটিয়ে বিক্ষোভ দেখান মহিলারা।

এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী তর্পিতা সরকার জানান, পশ্চিমবঙ্গে দিনের পর দিন ধর্ষণের ঘটনা বাড়ছে।জনগণ এই সমস্ত ঘটনায় বিরক্ত।পুলিশের কোন হেলদোল নেই।প্রশাসনের মানসিকতার পরিবর্তন করতে গঙ্গা জল দিয়ে এদিন থানা শুদ্ধিকরণ করা হল।আর জি কর সহ উত্তরবঙ্গের সমস্ত ঘটনার বিচারের দাবিও জানান তারা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top